বাংলা ২য় পত্র (১ নং প্রশ্ন) বাংলা উচ্চারণের নিয়ম
প্রমিত বাংলা উচ্চারণের ৫টি নিয়ম
(ক) অ, এ ধ্বনি উচ্চারণ ম-ফলা, ব-ফলা, য-ফলার উচ্চারনের নিয়ম।
বা বাংলা উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।'
বা উদাহরণসহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
বা প্রমিত বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
উত্তর: উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া। অঞ্চল, সময়, ব্যক্তি, ভৌগোলিক সীমার ভিন্নতার কারণে উচ্চারণের ভিন্নতা হতে পারে। তবে প্রমিত বাংলা উচ্চারণে চলিত বাংলার কথ্য বাচনভঙ্গির বিভিন্ন বৈচিত্র্যের একটি সমন্বিত উচ্চারণমান রয়েছে। আর শব্দের যথাযথ উচ্চারণের জন্য এই উচ্চারণমান তথা নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণরীতি বলে।
> বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম নিম্নরূপ:
১. শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপর যদি ই, ঈ, উ, ঊ, ক্ষ, জ্ঞ, য-ফলা বা ঋ-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে, তাহলে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন: অতি, (ওতি), নদী (নোদি), তরু (তোরু), ময়ূর (মোয়ুর), পক্ষ (পোক্কো), যজ্ঞ (জোগোঁ), বন্য (বোন্নো), মসৃণ (মোসূন)।
২. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-এর কোনো উচ্চারণ হয় না। যেমন: ত্বক (তক), স্বাধিকার, (শাধিকার), ধ্বনি (ধোনি), স্বাগত (শাগতো) ইত্যাদি।
৩. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে। যেমন: বিশ্ব (বিশো), বিদ্বান (বিদ্দান), পক্ক (পক্কো) ইত্যাদি।
৪. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ম-ফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। তবে ম-ফলা আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনিকে সানুনাসিক করে। যেমন: স্মরণ, (শরোন), শশ্মশান, (শশান), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।
৫. শব্দের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত হলে বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে এবং ম-ফলা আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনিকে সানুনাসিক ক্ষরে। যেমন: বিস্ময় (বিশয়), পদ্ম (পদোঁ), রশ্মি (রোশি) ইত্যাদি।
প্রমিত বাংলা উচ্চারণ
বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম
বাংলা উচ্চারণের নিয়ম উদাহরণসহ
বাংলা ২য় পত্র উচ্চারণ
HSC বাংলা উচ্চারণ
বাংলা ব্যাকরণ উচ্চারণ
বাংলা ম-ফলা উচ্চারণ
বাংলা ব-ফলা উচ্চারণ
বাংলা য-ফলা উচ্চারণ
বাংলা ব্যাকরণ HSC
HSC বাংলা ২য় পত্র সাজেশন
বাংলা উচ্চারণ রীতি
চলিত বাংলা উচ্চারণ
সাধু ও চলিত ভাষার উচ্চারণ
বাংলা ধ্বনি ও উচ্চারণ
বাংলা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ
বাংলা ভাষার উচ্চারণ বিধি
বাংলা উচ্চারণ প্রশ্নোত্তর
বাংলা ব্যাকরণ নোট
Description
এই পোস্টে প্রমিত বাংলা উচ্চারণের ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম উদাহরণসহ আলোচনা করা হয়েছে। HSC বাংলা ২য় পত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণ অধ্যায়।

.png)
Leave a Comment