উৎপাদন ব্যয় ও আয়: অধ্যায় 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (HSC অর্থনীতি প্রথম পত্র )



HSC অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায়

           অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

                 উৎপাদন ব্যয় ও আয়

hsc economics first paper Production cost and revenue. Comprehension questions and answers

1 )প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির ধারণা 

2 )দ্বিতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়


৫৪. প্রশ্ন:-শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ- ব্যাখ্যা করো?

উত্তর:-শ্রমিকের জীবনী শক্তি যতক্ষণ বিদ্যমান থাকে ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে তাই উৎপাদনের জীবন্ত উপকরণ। শ্রম ক্ষণস্থায়ী হাওয়াই শ্রমকে সঞ্চয় করা যায় না। এ সময়টি অবহেলায় বা অন্য যেকোন ভাবে অতিবাহিত হয় তা চিরতরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া শ্রম একটি গতিশীল উৎপাদন। শ্রম বিক্রির জন্য উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। অর্থাৎ শ্রম সব প্রিয় উপকরণ বলে শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয়।

৫৫. প্রশ্ন:-দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন?

উত্তর:-দীর্ঘকালে উৎপাদনের সব উপকরণ পরিবর্তন করা যায় বলে স্থির ব্যয় থাকে না। উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় উভয়কে বোঝানো হয়। কারণ দীর্ঘকালের উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। ফলে স্থির ব্যয় শূন্য থাকে।

৫৬. প্রশ্ন:-একচেটিয়া বাজারে গড় আয় রেখা নিম্নগামী হয় কেন?

উত্তর:-একচেটিয়া বাজারে গড় আয় রেখা দাম বাকরে তার চাহিদা রেখার সামর্থক হওয়ায় তা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজারে কোন ফার্ম বা বিক্রেতাকে বেশি পরিমাণে দ্রব্য বিক্রয় করতে হলে দ্রব্যের দাম কমাতে হয়। এজন্য এরূপ বাজারে যত বেশি পরিমাণ দ্রব্য বিক্রয় করা হয়, দাম বা ঘর আয় ততই হ্রাস পায়। এ কারণে একসাথে বাজারের গড় আয় রেখা ডান দিকে নিম্নগামী হয়।

৫৭. প্রশ্ন:-মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়-ব্যাখ্যা কর।

উত্তর:-মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। মানুষের শ্রম দ্বারা উৎপন্ন সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদনের কাজে ব্যবহৃত হয় অর্থনীতিতে তাই মূলধন। এ অর্থে কারখানা, ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ এগুলো মানব সৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধনের রূপান্তরিত করার জন্য মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তোলে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়।

৫৮. প্রশ্ন:-কখন ফার্ম ও শিল্প একই? ব্যাখ্যা করো।

উত্তর:-একচেটিয়া বাজারে একটিমাত্র ফার্ম থাকায় শিল্প একই হয়। সমজাতীয় কোন দ্রব্য ও সেবা উৎপাদনকারী একক প্রতিষ্ঠান হলো ফার্ম। আর ওই দ্রব্যে যোগদানকারী বা উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টি হলো শিল্প। একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বিদ্যমান থাকে। বিদ্যমান ফার্মেই বাজারে পণ্যের সব যোগান নিয়ন্ত্রণ করে যা শিল্প হিসেবে বিবেচিত। তাই একচেটিয়া বাজারে আর ও শিল্প ও ভিন্ন বা একই হয়।

৫৯. প্রশ্ন:-স্বল্পকালীন মোট স্থির ব্যয় (STFC) রেখার আকৃতির উপর মন্তব্য করো।

উত্তর:-স্বল্পকালে মোট স্থির খরচের পরিবর্তন না ঘটায় মোট স্থির ব্যয় রেখার ভূমি অক্ষের সমান্তরাল হয়। স্বল্পকালে উৎপাদন প্রতিষ্ঠানের যেসব ব্যয় অপরিবর্তিত থাকে তাই স্থির ব্যয়। তখন ফার্মের উৎপাদনের পরিমাণের পরিবর্তন ঘটলেও মোট স্থির খরচের কোন পরিবর্তন ঘটে না। এজন্য মোট স্থির খরচ র রেখা ভূমি ও অক্ষের সমান্তরাল হয়।

৬০. প্রশ্ন:-উৎপাদনের ক্ষেত্রে 'দীর্ঘকাল' ধারণাটি ব্যাখ্যা কর।

উত্তর:-উৎপাদন ক্ষেত্রে দীর্ঘ মেয়াদ বলতে এমন মেয়াদকে বোঝায় যে সময় উৎপাদনের সব উপাদানই পরিবর্তনশীল হয়। অর্থনীতিতে উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদ বলতে কোন নির্দিষ্ট সময়কে (যেমন: পাঁচ বছর বা ১০ বছর) নির্দেশ করে না। বরং তাই এমন সময়কে বোঝায়, যেসময়ের মধ্যে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তন করা যায়। তাই দীর্ঘমেয়াদি হলো এমন এক সময় যখন নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সব উপকরণ পরিবর্তনযোগ্য। এ সময়ে কোন স্থির ব্যয় থাকে না। সব ব্যয়-ই পরিবর্তনশীল ব্যয় বলে বিবেচিত।

৬১. প্রশ্ন:-গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে?

উত্তর:-দীর্ঘকালের গড় স্থির ব্যয় শূন্য হয়। উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। মোট স্থির ভাইকে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যায় পাওয়া যায়। দীর্ঘকালের সব্বাইকেই পরিবর্তনশীল ব্যয় বিবেচনা করা হয়। তাই যেখানে কোন স্থির ব্যয় থাকে না। অর্থাৎ স্থির ব্যয় শূন্য হয়। যার ফলে গড় স্থির ব্যয় শূন্য হয়।

৬২. প্রশ্ন:-একচেটিয়া বাজারে AR এবং MR সমান হয় না কেন?

উত্তর:-একচেটিয়া বাজারে বিক্রয় পরিমাণ বাড়লে AR এর চেয়ে MR অধিক হারে কমে ফলে AR ও MR সমান হয় না। একচেটিয়া বাজারে মোট আয় বৃদ্ধির করার লক্ষ্যে দাম কমালে। AR এবং MR উভয়ই হ্রাস পায়। তবে গড় আয় যে হারে রাস পায় প্রান্তিক আয় তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ একচেটিয়া বাজারে AR ও MR উভয় নিম্নগামী হলেও MR রেখা AR রেখার নিচে অবস্থান করে। এজন্য একচেটিয়া বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হয় না।

৬৩. প্রশ্ন:-পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে MR এবং AR এর সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর:-পুরনো প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির থাকায় বাজারে AR ও MR রেখা একই হয়। পুরনো প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা দর কষাকষের মাধ্যমে কোন পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে। হলে ক্রেতা ও বিক্রেতা এককভাবে পণ্যের দাম প্রভাবিত করতে পারেনা। তাই বাজারজুড়ে পণ্যের সব এককের দাম স্থির থাকে। ফলে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে বাজারঘর আয় ও প্রান্তিক আয় সমান বা একই থাকে। এজন্য গড় আয় প্রান্তিক আয় রেখা একই হয়।

৬৪. প্রশ্ন:-দীর্ঘকালের স্থির ব্যয় থাকে না কেন?

উত্তর:-দীর্ঘকালের উৎপাদনের সব উপকরণ পরিবর্তনশীল বলে স্থির ব্যয় থাকে না। দীর্ঘকালের উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ভাইকে নির্দেশ করে। কারণ দীর্ঘকালের স্থির ভাই শূন্য ধরা হয়। আর এই সময় উৎপাদন প্রায় সকল উপকরণ পরিবর্তন হয়ে যায় যেমন:-স্বল্পকালে কারখানায় যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকাল তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোন প্রায় স্থির থাকে না। সবই হয় পরিবর্তনশীল ব্যয়।

৬৫. প্রশ্ন:-স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদান গুলো কি কি?

উত্তর:-স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব নয়। এক্ষেত্রে কিছু উপাদান স্থির হিসেবে বিবেচিত হয়, যেগুলো ক্রয় করতে সাংগঠনের কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে। স্থির ব্যয়ের খাজনা, স্থায়ী শ্রমিকের মজুরি, যন্ত্রপাতির ক্ষতিপূরণ বাবদ ব্যয়, কর্মচারীদের বেতন ও ভাতা ঋণের সুদ ইত্যাদি কে বোঝায়। স্বল্পকালে এসব উৎপাদন ব্যয় স্থির থাকে।

৬৬. প্রশ্ন:-দীর্ঘকালের মোট স্থির ব্যয় শূন্য হয় কেন?

উত্তর:-দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাই স্থির ব্যয়। স্থির থাকে না স্বল্পকালে উৎপাদন ব্যয়ের মধ্যে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় থাকে। তাই উৎপাদনের সকল ব্যয় পরিবর্তন করা যায় না। কিন্তু দীর্ঘকালের উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনীয় ব্যয় কে বোঝায়। কারণ দীর্ঘকালের উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন কারখানা যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালের পরিবর্তন ঘটানো যায়। দীর্ঘকালের সব ব্যয় ই পরিবর্তনশীল ব্যয় পরিণত হয় ফলের স্থির ব্যয় শূন্য হয়।

৬৭. প্রশ্ন:-মোট স্থির ব্যয় (TFC) রেখা কেন ভূমি অফিস সমান্তরাল হয়? ব্যাখ্যা করো।

উত্তর:-উৎপাদনের পরিমাণ বাড়লেও মোট স্থির ব্যয় অপরিবর্তিত থাকে। বলে মোট স্থির ভাই রেখা ভূমি ও অক্ষের সমান্তরাল হয়। উৎপাদন না করলেও উপযোগ তাকে যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাই স্থির ব্যয়। স্বল্পকালে উৎপাদনের পরিমাণ বাড়লেও এ ধরনের ব্যয় এর কোন পরিবর্তন হয় না। অর্থাৎ স্থির থাকে। তাই ভূমি অক্ষে পরিমাণকৃত উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হলেও লম্বা অক্ষের পরিমাণ পৃথক মোট স্থির ব্যয়ের কোন পরিবর্তন হয় না। তাই মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়।

৬৮. প্রশ্ন:-সংগঠনকে উৎপাদন ব্যবস্থার কান্ডারি বলা হয় কেন?

উত্তর:-উৎপাদন কাজে যে ব্যক্তি বা সংগঠনের কাজ করেন তাকে সংগঠন বা উদ্যোক্তা বলে। কোন কিছু উৎপাদনের উদ্দেশ্যে উদ্যোগটা উৎপাদন পরিকল্পনা গ্রহণপূর্বক ভূমি, শ্রম ও মূলধন একত্র করেন। তিনি এগুলোর মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন সহ উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান করেন। ব্যবসায়ের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে উৎপাদিত দ্রব্য বাজারজাত করা পর্যন্ত সব কাজের দায়িত্ব ও ঝুঁকি উদ্যোক্তায় বহন করতে হয়। এজন্য অর্থনীতিবিদ মার্শাল উদ্যোক্তাকে উৎপাদন ব্যবস্থার কান্ডারী বা শিল্পাধিনায়ক বলে অবহিত করেছেন।

৬৯. প্রশ্ন:-মোট আয় ও প্রান্তিক আয় এর মধ্যে পার্থক্য কি?

উত্তর:-সম্পূর্ণ দ্রব্য বিক্রি করে যে আয় পাওয়া যায় তা হচ্ছে মোট আয়। আর অতিরিক্ত এক একক বিক্রির ফলে যে আয় পাওয়া যায় তা হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক আয়ের যোগফল মোট আয়। আবার অতিরিক্ত এক একক বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক আয়। অতএব মোট আয় বলতে কোন দ্রব্য থেকে প্রাপ্ত মোট আইকে বোঝায়। আর প্রান্তিক আয় বলতে সর্বশেষ একক থেকে প্রাপ্ত আয় কে বোঝায়।

৭০. প্রশ্ন:-কখন ফার্ম এবং শিল্প একই? ব্যাখ্যা করো।

উত্তর:-একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই থাকে। আমরা জানি, কোন সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সব উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। একচেটিয়া বাজারে যেহেতু নির্দিষ্ট দ্রব্য উৎপাদনে একটি মাত্র প্রতিষ্ঠানে থাকে এবং সমজাতীয় দ্রব্য উৎপাদনে অন্য কোন প্রতিষ্ঠান নিয়োজিত থাকে না। তাই একটি ফার্ম নিয়ে একটি শিল্প গড়ে ওঠে।

৭১. প্রশ্ন:-স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কে সব উপকরণ পরিবর্তন করা হয় না কেন?

উত্তর:-স্বল্পকালের ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে তাই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কে সব উপকরণ পরিবর্তন হয় না। উৎপাদন ব্যবস্থায় এমন কিছু উপকরণ থাকে, যেগুলো সর্বকালে পরিবর্তন করা যায় না। অর্থাৎ সর্বকালের ন্যূনতম একটি উপকরণ স্থির থাকে। আর উৎপাদন ও উপকরণের এরূপ সম্পর্কই সর্বকালীন উৎপাদন অপেক্ষক বলে। মূলত এ কারণেই এ ধরনের আপেক্ষক কে সব উপকরণ পরিবর্তন করা যায় না।

৭২. প্রশ্ন:-শ্রম কি উৎপাদনের একমাত্র উপাদান?

উত্তর:-অর্থনীতিতে শ্রমিক উৎপাদনের একমাত্র উপাদান নয়, উৎপাদনের উপাদান চারটি যথা-ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। কোন কিছুর উৎপাদন প্রক্রিয়া এ চারটি উপাদানই কম বেশি কাজে লাগে। ধান উৎপাদন করতে গেলে ভূমি বেশি এবং অন্যান্য উপাদান কম কাজে লাগে। জামা সেলাই করতে গেলে শ্রম বেশি ও মূলধন কম লাগে। আবার কেবল শ্রম ব্যয় হচ্ছে মাছ ধরা যায় না, তার জন্য লাগে পুকুর জাল ও অভিজ্ঞ জেলে। কাজেই শ্রমকে উৎপাদনের একমাত্র উপাদান বলা যাবে না।

৭৮. প্রশ্ন:-উৎপাদনের উপকরণ সমূহ কী?

উত্তর:-উৎপাদনের উপকরণ বলতে উৎপাদন কাজে ব্যবহৃত দ্রব্য বা সেবা কর্মকে বোঝায়। কোন দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনের উপকরণ প্রয়োজন। উৎপাদনের উপকরণকে চার ভাগে ভাগ করা হয়। যথা:-ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এ চারটি উপকরণের যে কোন একটি উপকরণ না থাকলে উৎপাদন সম্ভব হয় না। তাই এগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়।

৭৯. প্রশ্ন:-স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে-ব্যাখ্যা করো।

উত্তর:-স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে উৎপাদনের উপকরণ স্থির থাকা বা না থাকা সহ মৌলিক পার্থক্য রয়েছে। কোন ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উপকরণের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে। যে উৎপাদন অপেক্ষককে ফার্মের উৎপাদনে নিয়োজিত স্থির উপাদানসমূহ পরিবর্তন করতে পারেনা। তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। সাধারণত এক বছর সময়কে স্বল্পকাল ধরা হয়। আর যে উৎপাদন অপেক্ষক কে সব উপকরণই পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। দীর্ঘকালের চাহিদা অনুসারে সব উৎপাদনের উপকরণ পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করা যায়। এসব কারণে বলা হয় স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্য মৌলিক পার্থক্য রয়েছে।

1 thoughts on "উৎপাদন ব্যয় ও আয়: অধ্যায় 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (HSC অর্থনীতি প্রথম পত্র )"

  1. উৎপাদন ব্যয় ও আয়: অধ্যায় 3 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (HSC অর্থনীতি প্রথম পত্র )

    ReplyDelete