বাংলা 2য় ৪ নং প্রশ্ন বাংলা শব্দ গঠন: উপসর্গ ও সমাস
(ক.) উপসর্গের সংজ্ঞা শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা
উপসর্গের সংজ্ঞা দাও। উপসর্গের শ্রেণিবিভাগ আলোচনা করে পাঁচটি বাংলা উপসর্গ ব্যবহার করে শব্দগঠন করো।
উত্তর: উপসর্গ: বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। বাংলা ভাষায় ব্যবহৃত এ ধরনের অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। অর্থাৎ, যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশই হলো উপসর্গ। যেমন; প্রহার প্রহার এখানে 'প্র' উপসর্গ।
* উপসর্গের শ্রেণিবিভাগ
উপসর্গ তিন প্রকার। যথা:
১. সংস্কৃত উপসর্গ
২. বাংলা উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
সংস্কৃত উপসর্গ: বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন ও সম্প্রসারণ করে থাকে। সংস্কৃতে মোট বিশটি উপসর্গ আছে। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নিঃ, দুঃ, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অত, অপি, উপ, আ। সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দের উদাহরণ: প্রভাত, অপবাদ, নির্ভর, অনুসরণ, উপগ্রহ।
বাংলা উপসর্গ: বাংলা উপসর্গ মোট একুশটি। যা নামপদের আগেও বসে। অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
বাংলা উপসর্গযোগে গঠিত শব্দের উদাহরণ; অকাজ, আড়চোখ, পাতিলেবু, বিফল, ভরপেট।
বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ভাষার কতকগুলো উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলো বাংরা ভাষার সঙ্গে পুরোপুরি মিশে গেছে। বিদেশি উপসর্গ মোট আঠারোটি। যথা: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, আম, খাস, লা, গর, ফুল, হাফ, হেড, সাব। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দের উদাহরণ: কারখানা, বদমেজাজ, আমজনতা, হেডমাস্টার, হররোজ।
বাংলা শব্দ গঠন: উপসর্গ কী? শ্রেণিবিভাগ ও উদাহরণসহ আলোচনা
HSC বাংলা ৪ নং প্রশ্ন: উপসর্গের সংজ্ঞা ও প্রকারভেদ সহজ ব্যাখ্যা
উপসর্গ ও শব্দগঠন: HSC বাংলা পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন
বাংলা উপসর্গ: সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গ উদাহরণসহ
HSC বাংলা ২য় পত্র উপসর্গ অধ্যায় – পরীক্ষায় কমন নোট
HSC বাংলা ২য় পত্র
উপসর্গ
বাংলা উপসর্গ
উপসর্গের সংজ্ঞা
বাংলা শব্দ গঠন
উপসর্গের শ্রেণিবিভাগ
সংস্কৃত উপসর্গ
বিদেশি উপসর্গ
HSC বাংলা ৪ নং প্রশ্ন
বাংলা ব্যাকরণ উপসর্গ
উপসর্গ উদাহরণসহ
উপসর্গ কাকে বলে উদাহরণসহ
HSC বাংলা উপসর্গ সাজেশন
বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাস
উপসর্গের প্রকারভেদ ও উদাহরণ
বাংলা ব্যাকরণ HSC নোট

Leave a Comment