🌟 অপরিচিতা গল্প: জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (HSC বাংলা প্রথম পত্র) 🌟
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৬১ খ্রিষ্টাব্দে।
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১২৬৮ বঙ্গাব্দে।
৩. রবীন্দ্রনাথ ঠাকুর-এর মাতার নাম কী?
উত্তর: সারদা দেবী।
৪. রবীন্দ্রনাথ ঠাকুর- এর কাব্যগ্রন্থগুলোর নাম লেখ।উত্তর: 'কবিকাহিনী', 'কড়ি ও কোমল', 'প্রভাত সঙ্গীত', 'সন্ধ্যাসঙ্গীত', 'সানাই', 'মানসী', 'সোনার তরী', 'চিত্রা', 'চৈতালি', 'ক্ষণিকা', 'নৈবেদ্য', 'গীতাঞ্জলি', 'বলাকা', 'পূরবী, 'পুনশ্চ', 'মহুয়া, 'কল্পনা, 'পত্রপুট, 'সেঁজুতি, 'জন্মদিনে', 'শেষ লেখা'
৫. 'অপরিচিতা' গল্প 'সবুজপত্র' পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: কার্তিক সংখ্যায়।
৬. 'অপরিচিতা' গল্প কত বঙ্গাব্দে 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৩২১ বঙ্গাব্দে।
৭. কল্যাণীর বাবার পেশা কি?
উত্তরঃ কল্যাণীর বাবার পেশা ডাক্তারি।
৮. 'অপরিচিতা' গল্প কত খ্রিস্টাব্দে 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৪ খ্রিস্টাব্দে।
৯. 'গায়ে-হলুদ' শব্দটির ব্যাসবাক্য ও সমাসের নাম লেখ।
উত্তর: গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে- বহুব্রীহি সমাস।
১০. গায়ে হলুদের বাহক বিদায় করতে গিয়ে অপর পক্ষের নাকাল অবস্থা কল্পনা করে কে হেসেছিলেন?
উত্তর: অনুপমের মা ও মামা।
১১. মামার নিষেধ অমান্য করে, মাতৃ আজ্ঞা উপেক্ষা করে অনুপম কল্যাণীর সাথে কোথায় দেখা করতে গিয়েছিল?
উত্তর: কানপুরে।
১২. 'এই তো আমি জায়গা পাইয়াছি।'- এখানে 'জায়গা' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: কল্যাণীর আদর্শকে বোঝানো হয়েছে।
১৩. মাকাল ফল কী?
উত্তর: দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শাঁসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। বিশেষ অর্থে গুণহীন।
১৪. 'অপরিচিতা' গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে?
উত্তর: অনুপম তথা উত্তম পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে।
১৫. ধুয়া কী?
উত্তর: গানের যে অংশ দোহররা বারবার পরিবেশন করে।
১৬. 'অপরিচিতা' গল্প প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: 'সবুজপত্র' পত্রিকায়।
১৭. 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?
উত্তর: প্রমথ চৌধুরী।
১৮. অভ্র কী?
উত্তর: এক ধরনের খনিজ ধাতু। গরপধ
১৯. 'সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে।'- এই সুধাকণ্ঠটি কার?
উত্তর: কল্যাণীর।
২০. কল্যাণী রেলগাড়িতে কী কিনে খাচ্ছিল?
উত্তর: চানা-মুঠ
২১. 'এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই।'- এটি কার সম্বন্ধে কার উপলব্ধি?
উত্তর: কল্যাণীর সম্পর্কে অনুপমের মায়ের।
২২. মামার একমাত্র লক্ষ্য কি ছিল?
উত্তর:-মামার একমাত্র লক্ষ্য ছিল কোনমতেই কারো কাছে ঠকবেন না।
২৩. 'ফলগু' কী?
উত্তর: ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। নদীটির ওপরের অংশে বালির আন্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত।
২৪. ডাকঘর রবীন্দ্রনাথের কি ধরনের রচনা?
উত্তর: ডাকঘর রবীন্দ্রনাথের লেখা একটি নাটক।
২৫. অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল?
উত্তর:-অনুপমের বিয়ের সম্বন্ধ হরিশ এনেছিল।
২৬. অনুপমের মামা কলকাতার বাহিরের সমস্ত পৃথিবীটাকে কোন দ্বীপের অন্তর্গত বলে মনে করেন?
উত্তর: আন্ডামান দ্বীপের অন্তর্গত বলে মনে করেন।
২৭. অনুপম কেন বিয়ের পূর্বে মেয়ে দেখতে পারেনি?
উত্তর: সাহসের অভাবে।
২৮. রবীন্দ্রনাথ ঠাকুর- এর প্রথম কাব্য কোনটি?
উত্তর: 'বনফুল'।
২৯. 'বনফুল' কাব্য প্রকাশের সময় রবীন্দ্রনাথ ঠাকুর-এর বয়স কত ছিল?
উত্তর: ১৫ বছর।
৩০. কল্যাণীর পিতার নাম কি?
উত্তর:- শম্ভুনাথ সেন।
৩১. অনুপমের বিয়ের সময় মামার মন ভার হল কেন?
উত্তর: মেয়ের বয়স পনের শুনে মামার মন ভার হয়।
৩২. 'অপরিচিতা' গল্পের প্রথম বাক্য কোনটি?
উত্তর: আজ আমার বয়স সাতাশ মাত্র।
৩৩. 'ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের শুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জড়িমা নাই।'এই -'ইহা'টি কে?
উত্তর: কল্যাণী।
৩৪. রেলগাড়িতে কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?
উত্তর: দুই-তিনটি।
৩৫. "ওহে, মেয়ে যদি বল একটি খাসা মেয়ে আছে।"- এটি কার উক্তি?
উত্তর: হরিশের।
৩৬. 'এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা।'- এ উক্তি কে কাকে করেছিল?
উত্তর: কল্যাণী, স্টেশন মাস্টারকে।
৩৭. 'আমার শরীর-মন বসন্ত বাতাসে বকুলবনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল।'- এখানে কার শরীর মনের কথা বলা হয়েছে?
উত্তর: অনুপমের।
৩৮. 'অপরিচিতা' গল্প অবলম্বনে কে গল্প জমাইতে অদ্বিতীয়?
উত্তর: হরিশ।
৩৯. 'মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাঁহার কাছে গুরুতর।'- কার কছে?
উত্তর: অনুপমের মামার কাছে।
৪০. অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
উত্তর:- অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে।
৪১. কল্যাণীর বাবা পশ্চিমে গিয়ে বসবাস করছেন কেন?
উত্তর: দেশে বংশমর্যাদা রক্ষা করে চলা সহজ নয়, এই জন্য।
৪২. 'গল্পগুচ্ছে'-এর বাইরে কোন কোন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর-এর গল্প সংকলিত হয়েছে?
উত্তর: 'সে', 'গল্পসল্প' এবং 'লিপিকা' গ্রন্থে সংকলিত হয়েছে।
৪৩. 'অপরিচিতা' গল্পের নায়িকার নাম কী?
উত্তর: কল্যাণী।
৪৪. 'এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা।'- এ কথা কল্যাণী স্টেশন মাস্টারকে কোন ভাষায় বলেছিল?
উত্তর: ইংরেজি ভাষায়।
৪৫. 'সে বলিল, 'মাতৃ-আজ্ঞা'-এখানে 'মাতৃ' মানে কী?
উত্তর: মাতৃভূমি।
৪৬. বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করার জন্য কে প্রস্তুতি নিচ্ছিল?
উত্তর: অনুপমের মামা।
৪৭. কষ্টিপাথর কী?
উত্তর: যে পাথরে ঘষে সোনার খাঁটিত্বে যাচাই বা পরীক্ষা করা হয়।
৪৮. কত সালে 'গল্পগুচ্ছ' এর তৃতীয় খণ্ডে 'অপরিচিতা' গল্প গ্রন্থভুক্ত হয়?
উত্তর: ১৯২৭ সালে।
৪৯. রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে আসেন কেন?
উত্তর: জমিদারি তদারকির জন্য।
৫০. রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছোটগল্প রচনার স্বর্ণযুগ কোনটি?
উত্তর: কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়ই রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছোটগল্প রচনার স্বর্ণযুগ।
৫১. রবীন্দ্রনাথ ঠাকুর' সোনার তরী' কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো কোথায় রচনা করেন?
উত্তর: কুষ্টিয়ার শিলাইদহে।
৫২. কলকাতার বাহিরের সমস্ত পৃথিবীটাকে কে আন্ডামান দ্বীপের অন্তর্গত বলে মনে করেন?
উত্তর: অনুপমের মামা।
৫৩. অনুপমের বন্ধু হরিশ কোথায় থাকে?
উত্তর: কানপুরে।
৫৪. রবীন্দ্রনাথ ঠাকুর-এর পিতার নাম কী?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৫৫. অপরিচিতা গল্পের কথকের নাম কি?
উত্তরঃ অপরিচিতা গল্পের কথকের নাম অনুপম।
৫৬. ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি?
উত্তরঃ ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করতে চাননি কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন।
৫৭. 'প্রমাণ হইয়া গেছে, আমি কেহই নই।'-এখানে 'আমি'টি কে?
উত্তর: অনুপম।
৫৮. মৃদঙ্গ কী?
উত্তর: মাটির খোলের দুপাশে চামড়া লাগানো একধরনের বাদ্যযন্ত্র।
৫৯. বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?
উত্তর: ১৫ বছর।
৬০. পণ্ডিত মশায় বিদ্রূপ করে অনুপমকে কোন ফলের সাথে তুলনা করতেন?
উত্তর: মাকাল ফলের সাথে।
৬১. 'অপরিচিতা' গল্প রবীন্দ্রনাথের কোন গ্রন্থে প্রথম সংকলিত হয়?
উত্তর: 'গল্পসপ্তক'- এ প্রথম সংকলিত হয়।
৬২. 'অপরিচিতা' গল্প পরে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়?
উত্তর: 'গল্পগুচ্ছ'এর তৃতীয় খণ্ডে।
৬৩. অভ্রের ঝাড়গুলো কাদের উপর তাদের কর্তব্য অর্পণ করল?
উত্তর: আকাশের তারার উপর।
৬৪. বেহাই সম্প্রদায়ের মধ্যে কী থাকা দোষের?
উত্তর: তেজ।
৬৫. 'ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই।'- এটি কার উক্তি?
উত্তর: শম্ভুনাথ সেনের।
৬৬. অনুপমের মামা নিজেকে কী বলে অভিমান করে থাকেন?
উত্তর: অসামান্য চতুর বলে অভিমান করে থাকেন।
৬৭. 'মন্দ নয় হো খাটি সোনা বটে!'- এটি কার উক্তি কার সম্বন্ধে?
উত্তর: এটি অনুপমের বিনুদাদার উক্তি, কল্যাণী সম্বন্ধে।
৬৮. 'মন্দ নয় হো খাটি সোনা বটে!'- এখানে 'খাটি সোনা'টি কে?
উত্তর: কল্যাণী।
৬৯. মনু সংহিতা কী?
উত্তর: মনু-প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ।
৭০. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে 'ভিখারিনী' শীর্ষক ছোটগল্প লেখেন?
উত্তর: ষোল বছর বয়সে।
৭১. 'না, সভায় নয়, এখানেই বসিতে হইবে।'- এটি কার উক্তি?
উত্তর: শম্ভুনাথ সেনের।
৭২. রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'ভিখারিনী' ছোটগল্প কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১২৮৪ বঙ্গাব্দে।
৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর 'গল্পগুচ্ছ'-এ সংকলিত ৯৫টি গল্প কত বছরে রচনা করেন?
উত্তর: ৬৪ বছরে।
৭৪. 'ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে।'- এই মালটি কী?
উত্তর: এয়ারিং।
৭৫. কী দিয়ে বিয়ের পূর্বে কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর: এয়ারিং দিয়ে।
৭৬. 'লোকটি নেহাত ভালোমানুষ-ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল।'- এখানে'লোকটি' কে?
উত্তর: শম্ভুনাথ সেন।
৭৭. রেলগাড়িতে কল্যাণীর সাথে কী বই ছিল?
উত্তর: ছবিওয়ালা ছেলেদের গল্পের বই।
৭৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।
৭৯. অনুপমের আসল অভিভাবক কে?
উত্তর: মামা।
৮০. চলতি গাড়িতে কুলিদের হাত থেকে অনুপমের জিনিসপত্র কে তুলে নেয়?
উত্তর: কল্যাণী
৮১. মেয়েরা কল্যাণীর কন্ঠে বারবার গল্প শুনতে চায় কেন?
উত্তর: কল্যাণীর সুধাকণ্ঠের জন্য।
৮২. 'না, আমরা গাড়ি ছাড়িব না।'- এই কথাটি কল্যাণী দেশি রেলওয়ে কর্মচারীকে কোন ভাষায় বলেছিল?
উত্তর: হিন্দি ভাষায়।
৮৩. 'আমার মতো অক্ষম দুনিয়ায় নাই।'-এটি কার উক্তি?
উত্তর: অনুপমের।
৮৪. অনুপম স্টেশনে কী ফেলে এসেছিল?
উত্তর: ফটোগ্রাফ তোলার ক্যামেরা ফেলে এসেছিল।
৮৫. অপরিচিতা গল্পে বর যাত্রীরা কন্যার বাড়িতে কি ফেলে এসে আফসোস মেটাতে চেয়েছিল?
উত্তর:- বরযাত্রীরা কন্যার বাড়িতে পেট ভরে খাওয়া-দাওয়া ফেলে এসে, সেই অভাব মেটাতে আফসোস করেছিল।
৮৬. শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন?
উত্তর:-শম্ভুনাথ সেন পেশায় চিকিৎসক ছিলেন।
৮৭. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর: শ্রাবণ মাসের ২২ তারিখ।
৮৮. 'আজ আমার বয়স সাতাশ মাত্র।'- এখানে কার বয়সের কথা বলা হয়েছে?
উত্তর: অনুপমের।
৮৯. 'আজ আমার বয়স সাতাশ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যর হিসাবে বড়, না গুণের হিসাবে।'- এই উক্তির মধ্যে অনুপমের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তর: আত্মসমালোচনা।
৯০. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
উত্তর: ২৩ বছর।
৯১. অনুপমের মামা একবার বিশেষ কাজে কলকাতার বাহিরে কোথায় গিয়েছিলেন?
উত্তর: কোন্নগর।
৯২. কে মনু হলে তার সংহিতায় হাবড়ার পুল পার হওয়াকে নিষিদ্ধ করে দিতেন?
উত্তর: অনুপমের মামা।
৯৩. 'অপরিচিতা' গল্পের শেষ বাক্য কোনটি?
উত্তর: ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না; কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।
৯৪. 'অপরিচিতা' গল্পটি কোন ভাষারীতিতে বর্ণিত হয়েছে?
উত্তর: সাধু ভাষারীতিতে।
৯৫. বিবাহ ভাঙ্গার পর কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছিল?
উত্তর: মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছিল।
৯৬. শম্ভুনাথ সেন এর বয়স কত?
উত্তর:- চল্লিশের কিছু এপার বা ওপার।
৯৭. অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে?
উত্তর:-অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল পন্ডিত মশাই।
৯৮. বিনুদাদা অনুপমের কেমন ভাই?
উত্তরঃ বিনুদাদা অনুপমের পিসতুতো ভাই।
৯৯. অপরিচিতা গল্পে বর্ণিত কার সরস রচনার গুণ আছে?
উত্তরঃ অপরিচিতা গল্পে বর্ণিত হরিশের সরস রচনার গুণ আছে।
১০০. কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
উত্তর:-কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল?
১০১. অপরিচিতা গল্পে খাদযুক্ত গহনাটির নাম কি?
উত্তর: খাদ যুক্ত গহনাটির নাম এয়ারিং।
১০২. শম্ভুনাথ স্যাকরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন?
উত্তর:-শম্ভুনাথ সেকরার হাতে একজোড়া এয়ারিং পরখ করতে দিয়েছিলেন।
১০৩. যৌতুক প্রথা বিরোধী গল্প হিসেবে 'অপরিচিতা' গল্প-এর বিশেষত্ব কী?
উত্তর: যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধ- এই গল্পের বিষেশত্ব।
১০৪. বরের হাট কেমন?
উত্তর: বরের হাট মহার্ঘ।
১০৫. ফৌজের কে ভ্রমণে বের হয়েছে?
উত্তর:-বড় জেনারেল সাহেব ভ্রমণে বের হয়েছে?
১০৬. 'এইজন্য মন সেদিনকার সেই বিবাহসভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল।'- কার মন?
উত্তর: অনুপমের মন।
১০৭. কল্যাণীদের বাড়িতে বিয়ের আয়োজন কেমন ছিল?
উত্তর: মধ্যম মানের।
১০৮. বিয়ে বাড়িতে শম্ভুনাথের ব্যবহার কেমন ছিল?
উত্তর: নেহাত ঠাণ্ডা।
১০৯. শম্ভুনাথ সেনের বন্ধুটি পেশায় কী ছিলেন?
উত্তর: উকিল।
১১০. 'যেখানে আমরা বলি-- সেখানে তিনি বলেন।'- শূন্যস্থানদ্বয়ে কী বসবে?
উত্তর: চমৎকার ও চলনসই।
১১১. কার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই?
উত্তর: অনুপমের।
১১২. বিয়ের কয়দিন পূর্বে শম্ভুনাথ অনুপমকে আশীর্বাদ করতে আসেন?
উত্তর: তিন দিন পূর্বে।
১১৩. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
উত্তর: এম এ পাস।
১১৫. শম্ভুনাথ সেনের গায়ের রং কেমন ছিল?
উত্তর: মিশ-কালো।
১১৬. স্যাকরা গহনার খাঁটিত্ব ও পরিমাণ যাচাই করার জন্য সঙ্গে কী নিয়ে গিয়েছিল?
উত্তর: দাঁড়িপাল্লা ও কষ্টিপাথর।
১১৭. 'সেই কথা তবে ঠিক? উনি যা বলিবেন তাই হইবে?'- এখানে 'উনি'টা কে?
উত্তর: অনুপমের মামা।
১১৮. 'মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে'-এই মেয়েটি কে?
উত্তর: কল্যাণী।
১১৯. ছবিওয়ালা ছেলেদের গল্পের বই-এর বিশেষ কোনো গল্প কল্যাণীর মুখে মেয়োর কতবার শুনেছে বলে অনুপম অনুমান করে?
উত্তর: বিশ-পঁচিশ বার।
১২০. 'আপনারা আমাদের গাড়িতে আসুন না-এখানে জায়গা আছে।'- এটি কার উক্তি?
উত্তর: কল্যাণী।
১২১. গাড়ি বদল করে অনুপম কোন ক্লাসের গাড়িতে উঠে?
উত্তর: সেকেন্ড ক্লাসের গাড়িতে।
১২২. 'ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে আসিয়া বসিয়াছিল'- শূন্যস্থানে কী বসবে?
উত্তর: ভ্রমর।
১২৩. রসনচৌকি কী?
উত্তর: শানাই, ঢোল ও কাঁশি- এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান বাদন।
১২৪. রসনচৌকিতে কয়টি বাদ্যযন্ত্রের ঐকতান থাকে?
উত্তর: তিনটি।
১২৫. মেয়ের বয়স পনেরো শুনার পরও অনুপমের মামার মন নরম হলো কেন?
উত্তর: হরিশের রসনার গুণে।
১২৬. পঞ্চশর কী?
উত্তর: মদনদেবের ব্যবহার্য পাঁচ ধরনের বাণ।
১২৭. 'সওগাদ' শব্দের অর্থ কী?
উত্তর: উপঢৌকন। ভেট।
১২৮. সুন্দর চেহারার জন্য পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করতেন?
উত্তর: শিমুল ফুলের সাথে।
১২৯. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি?
উত্তর:-অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।
১৩০. কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে?
উত্তর:-অনুপমকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে।
১৩১. কনসার্ট শব্দের অর্থ কি?
উত্তর: নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান।
১৩২. অনুপমের বাবা পেশায় কী ছিলেন?
উত্তর: উকিল।
১৩৩. 'আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।'- এখানে 'আমি'টি কে?
উত্তর: অনুপম।
১৩৪. অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড় ছিল?
উত্তর: ছয় বছরের।
১৩৫. কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছেন?
উত্তর: মেয়েদের শিক্ষার ব্রত।
১৩৬. কল্যাণীর সঙ্গে অনুপমের কোথায় দেখা হয়েছিল?
উত্তর: রেলগাড়িতে।
১৩৭. 'শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে।'- এই উক্তিটি কার?
উত্তর: কল্যাণীর।
১৩৮. 'এমন তো আর শুনি নাই।'- এই উপলব্ধি কার?
উত্তর: অনুপমের।
১৩৯. প্লাটফর্মের অন্ধকারে কে একচক্ষু লণ্ঠন নেড়ে দিল?
উত্তর: গার্ড।
১৪০. 'আমি নিতান্ত ভালোমানুষ।'-এখানে 'ভালোমানুষ'টি কে?
উত্তর: অনুপম।
১৪১. গজানন-এর ব্যাসবাক্য ও সমাসের নাম লেখ।
উত্তর: গজ আনন যার, বহুব্রীহি সমাস। 'গজানন' শব্দের অর্থ 'গনেশ'।
১৪২. 'গীতাঞ্জলি' এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনূদিত রবীন্দ্রনাথের গ্রন্থটির নাম কী?
উত্তর: 'সং অফারিংস' (Song Offerings)
১৪৩. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: 'গীতাঞ্জলি' এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনূদিত 'সং অফারিংস' (Song Offerings) গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
১৪৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯১৩ সালে।
১৪৫. অনুপমের বিয়েতে কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়ে ছিল?
উত্তর: অনুপমের পিস্ততো ভাই বিনুকে।
১৪৬. গণ্ডুষ শব্দের অর্থ কী?
উত্তর: একমুখ বা এককোষ জল।
১৪৭. কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হেসেছিলেন?
উত্তর:-গায়ে হলুদের কনের বাড়িতে যে সংখ্যক বাহক গিয়েছিল তাদের আপ্যায়নে কল্যাণীদের কিরকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা ও কল্যাণীর মা একযোগে বিস্তর হেসেছিলেন।
১৪৮. অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর:-অপরিচিতা গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।
১৪৯. আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম-এখানে কে চুপ করে আছে?
উত্তর: এখানে অনুপম চুপ করে আছে।
১৫০. রবীন্দ্রনাথ ঠাকুর- এর নাটকগুলোর নাম লেখ।
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর- এর উল্লেখযোগ্য নাটকগুলো হলো: 'চিত্রাঙ্গদা', 'বসন্ত', 'বিদায় অভিশাপ', 'বিসর্জন', 'রাজা ও রাণী', 'চিরকুমার সভা', 'মুকুট', 'মুক্তির উপায়', 'রাজা', 'অচলায়তন', 'ডাকঘর', 'মুক্তধারা', 'রক্তকরবী'।
১৫১. অনুপমের বন্ধুর নাম কী?
উত্তর: হরিশ
১৫২. কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পড়েছে বলে অনুপম কল্পনা করে?
উত্তর: লাল রঙের শাড়ি।
১৫৩. প্রশ্নঃ অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছর কোন খন্ডে অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়।
১৫৪. প্রশ্নঃ অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
১৫৫. মন্দ নয় হো খাঁটি সোনা বটে। উক্তিটি কার?
উত্তরঃ মন্দ নয় হে! সোনা বটে। -উক্তিটি বিনুদাদার।
১৫৬. স্বয়ং বরা শব্দের অর্থ কি?
উত্তর:-যে নারী নিজেই নিজের স্বামী নির্বাচন করে।
১৫৭. বিনুদাদার দক্ষতা ও রুচির উপর অনুপম কত আনা বিশ^াস করতে পারে বলে জানায়?
উত্তর: ষোল আনা।
১৫৮. 'ধনীর কন্যা তাঁর পছন্দ নয়।' কার 'ধনীর কন্যা' পছন্দ নয়?
উত্তর: অনুপমের মামার।
১৫৯. এশিয়া মহাদেশে কে প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬০. রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'গল্পগুচ্ছ'-এ কয়টি গল্প সংকলিত হয়েছে?
উত্তর: ৯৫ টি।
১৬১. হরিশ কোথায় কাজ করে?
উত্তর:-হরিশ কানপুরে কাজ করে।
১৬২. রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি?
উত্তর:-রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম মুসলমানীর গল্প।
১৬৩. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪১ খ্রিষ্টাব্দে।
১৬৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৪৮ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন।
১৬৫. রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিষ্টীয় কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর: আগস্ট মাসের ৭ তারিখ।
১৬৬, গুড়গুড়ি শব্দের অর্থ কী?
উত্তর: আলবোলা। ফরসি। দীর্ঘ নলযুক্ত হুকাবিশেষ।
১৬৭. উমেদারি শব্দের অর্থ কী?
উত্তর: প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।
১৬৮. রবীন্দ্রনাথ ঠাকুর- এর বিশশতকে রচিত গল্পে কোন বিষয় প্রাধান্য পেয়েছে?
উত্তর: বাস্তবতা প্রাধান্য পেয়েছে।
১৬৯. রবীন্দ্রনাথ ঠাকুর- এর উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর- এর উপন্যাসগুলো হলো: 'বৌঠাকুরাণীর হাট', 'রাজর্ষি', 'চোখের বালি', 'গোরা',চতুরঙ্গ', 'ঘরে-বাইরে', 'শেষের কবিতা', 'যোগাযোগ','নৌকাডুবি'
১৭০. আন্ডামান দ্বীপ কী?
উত্তর: ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপবিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দিদের নির্বাসন শাস্তি দিয়ে আন্ডামান বা আন্দামানে পাঠানো হতো।
১৭১. কোন্নগর কী?
উত্তর: কলকাতার নিকটস্থ একটি স্থান।
১৭২. রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিষ্টীয় সালের কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: মে মাসের ৭ তারিখে।
১৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গীয় সালের কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?
উত্তর: বৈশাখ মাসের ২৫ তারিখে।
১৭৪. বাংলা ছোটগল্পের ধারায় প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৭৫. বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৭৬. রবীন্দ্রনাথ ঠাকুর- এর ছোট গল্পের শ্রেষ্ঠ সম্পদ বা মৌল প্রতিপাদ্য কী?
উত্তর: প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র ছোট গল্পের শ্রেষ্ঠ সম্পদ বা মৌল প্রতিপাদ্য বিষয়।
১৭৭. রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতার মূল সুর কী?
উত্তর: মানবধর্মের জয় ও সৌন্দর্য-তৃষ্ণাই রবীন্দ্রনাথের কবিতার মূল সুর।
১৭৮. বেয়াই সম্প্রদায়ের কি থাকা দোষের?
উত্তর:-বেহাই সম্প্রদায়ের তেজ থাকা দোষের।
১৭৯. অনুপমের বাড়ি কোথায়?
উত্তর: অনুপমের বাড়ি কলকাতায়।
১৮০. বরযাত্রীর দল কিসের পালা সেরে বের হয়ে গেল?
উত্তর:-বর যাত্রির দল দক্ষযজ্ঞের পালা শেষ করে বের হয়ে গেল।
১৮১. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
১৮২. অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর:-অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার ১৩২১ বঙ্গাব্দে ১৯১৪ কার্তিক সংখ্যায়।
১৮৩. অনুপমদের সংসারের প্রধান গর্বের সামগ্রী কে?
উত্তর: অনুপমের মামা।
১৮৪. অনুপমের মামা অনুপমদের সংসারের প্রধান গর্বের সামগ্রী কেন?
উত্তর: আশ্চর্য পাকা লোক বলে।
১৮৫. অনুপম মাকে নিয়ে কোথায় যাচ্ছিল?
উত্তর: তীর্থে।
১৮৬. অনুপমকে বহনকারী রেলগাড়ির পর্দার রং কী ছিল?
উত্তর: সবুজ।
১৮৭. অনুপমের কাছে রেলগাড়ির কোন ক্লাসের টিকেট ছিল?
উত্তর: ফার্স্ট ক্লাসের টিকেট ছিল।
১৮৮. রেলগাড়িতে কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ হওয়ার পর তার মনের মধ্যে কিসের ছবি ছিল?
উত্তর: অখণ্ড আনন্দের ছবি ছিল।
১৮৯. মনু কে?
উত্তর: বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনিবিশেষ।
১৯০. মকরমুখো শব্দের ব্যাসবাক্য ও সমাসের নাম লেখ।
উত্তর: মকরের বা কুমিরের ন্যায় মুখ যার, বহুব্রীহি সমাস।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর — অপরিচিতা গল্প HSC বাংলা প্রথম পত্র
অপরিচিতা গল্প অনুধাবনমূলক প্রশ্নোত্তর | HSC বাংলা
অপরিচিতা গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও র
HSC বাংলা অপরিচিতা গল্প ১৯০টি প্রশ্নোত্তর
রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প প্রশ্ন-উত্তর
অপরিচিতা গল্প সাজেশন প্রশ্ন ও উত্তর PDF
hsc bangla 1st Paper
অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর প্রথম আলো
একাদশ শ্রেণির অপরিচিতা গল্পের সৃজনশীল
অপরিচিতা গল্প একাদশ শ্রেণির mcq
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর ২০২৬
অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
অপরিচিতা গল্প একাদশ শ্রেণির সৃজনশীল প্রশ্ন ও উত্তর
অপরিচিতা গল্পের অনুধাবন প্রশ্ন
অপরিচিতা গল্পের মূল কথা
অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
অপরিচিতা গল্প একাদশ শ্রেণির mcq
অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অপরিচিতা গল্পের নোট


Leave a Comment